প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৫:১৮ PM

সংগৃহীত ছবি
বলিউড তারকা রণবীর সিং প্রতিটি ছবিতেই ভিন্ন মাত্রার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন আসন্ন সিনেমা ধুরন্ধর নিয়ে। অন্যদিকে, বলিউডের জনপ্রিয় ডন ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসও ক্রমেই বাড়ছে। কবে শুরু হবে শুটিং? তা জানতে ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই।
শোনা যাচ্ছে, আগামী ১৫ অক্টোবর ধুরন্ধর-এর শুটিং শেষ করবেন রণবীর। এরপর জানুয়ারি থেকে শুরু করবেন ফারহান আখতারের ডন থ্রি-এর শুটিং। ধুরন্ধর শেষ করেই নতুন ছবির প্রস্তুতিতে নামবেন তিনি। ভক্তদের জন্য রয়েছে বাড়তি চমক। এইবার নাকি জেমস বন্ডের আদলে সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দেবেন রণবীর। ছবিতে তার বিপরীতে থাকবেন কৃতি শ্যানন।
উল্লেখ্য, রণবীরের অংশের কাজ শেষ হলেও ধুরন্ধর-এর বাকি শুটিং চলবে আরও কিছুদিন। এরপর পোস্ট-প্রোডাকশনসহ নানা কাজ সেরে আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বড় পর্দায় আবারও অ্যাকশন লুকে হাজির হবেন রণবীর সিং।