বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গলায় বাদাম আটকে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ AM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গলায় বাদাম আটকে গিয়ে জাহিদ হাসান (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান উপজেলার ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে এবং ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

জাহিদের সহপাঠীরা জানান, ক্লাস শেষ হওয়ার পর স্কুল গেটের সামনে জাহিদ বাদাম কিনে খেতে শুরু করে। বাদাম খাওয়ার একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। হঠাৎ সে শ্বাস নিতে কষ্ট পেতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে।

পরে সহপাঠীরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এক যুবক রহিম উদ্দিন বলেন, বাদামটি খোসাসহ গলায় আটকে গিয়েছিল। তখন আশেপাশের লোকজন অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। হাসপাতালে নেওয়ার আগেই তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল ছুটির সময় বাদাম খাওয়ার সময় সাবধানতাবশত একটি বাদাম তার গলায় আটকে যায় বলে আমরা জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাদাম     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close