মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       
এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম

আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপের টিকে থাকার সম্ভাবনা এই লড়াইয়ের ওপর নির্ভর করছে। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা টি-টোয়েন্টিতে যে কোনো দলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এই দুই দলটি এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। প্রথম লড়াই ২০১৪ সালে, যেখানে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ হেরেছিল মাত্র ৮ রানে।

এশিয়া কাপের মঞ্চে দুই দল এখন পর্যন্ত একবারই লড়েছে। ২০২২ সালে শারজায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল।

সাম্প্রতিক চারটি ম্যাচের পরিসংখ্যানে সমতা রয়েছে; উভয় দলই দুটি করে জয় পেয়েছে। তবে চিন্তার বিষয় হলো, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সব জয়ই ঘরের মাঠে পেয়েছে, আর আফগানদের বেশিরভাগ জয় এসেছে নিরপেক্ষ বা বাইরে ভেন্যুতে।

পরিসংখ্যানে আফগানিস্তান সামান্য এগিয়ে থাকলেও আজকের ম্যাচে মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা ভরসা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। দর্শকরা এখন কেবল মাঠের লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন—হার মানেই বিদায়, জয় মানেই টিকে থাকা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ  





আরও সংবাদ   বিষয়:  এশিয়া   কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close