বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিবেশ সুরক্ষায় তুহিন আলমের দৃঢ় পদক্ষেপ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও অফিস প্রধান তুহিন আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। তার গতিশীল নেতৃত্বে একের পর এক অভিযান, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হওয়ায় পরিবেশ ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।

সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ, পরিবেশ বিধিমালা লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে শতাধিক টন পলিথিন জব্দ, লাখ লাখ টাকা জরিমানা আদায় এবং বেশ কয়েকটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়।

শুধু আইন প্রয়োগ নয়, পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা গড়ে তুলতেও কাজ করছেন তিনি। বিভিন্ন পেশাজীবী, শিল্প ও শ্রমিকদের নিয়ে আয়োজন করেছেন প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা। এসব কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, শব্দ ও বায়ু দূষণ, প্লাস্টিক ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণটি পরিবেশবান্ধব শিল্প উৎপাদনের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয় মানুষ ও নাগরিক সমাজ বলছে, এত কম সময়ে পরিবেশ নিয়ে এত ধারাবাহিক ও কার্যকর উদ্যোগ অতীতে দেখা যায়নি।

তুহিন আলম বলেন, পরিবেশ রক্ষা একটি চলমান প্রক্রিয়া। আমরা ইটভাটা, পলিথিন, শব্দ ও বায়ু দূষণসহ সব ধরণের ঝুঁকি মোকাবেলায় আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এ ধরণের অভিযান ও কার্যক্রম নিয়মিত চলবে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   সুরক্ষা   পদক্ষেপ   সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close