বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গত ১ বছরে একটা দিক থেকেও দেশ ভালো চলেনি : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গত এক বছরে দেশের কোনো খাতেই উন্নতি হয়নি। তিনি দাবি করেন, রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে না রেখে সেটিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যার ধারাবাহিকতা শুরু হয়েছে ২০০৬-০৭ সালের ১/১১-এর সময় থেকে।

সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে রুমিন বলেন, দেশের মূল দুই রাজনৈতিক দলকে ছিন্ন-বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। দীর্ঘ সময় ধরে যেসব দলের হাতে রাজনীতি হয়েছে, তারা ক্ষমতায় থেকেছে বা বিরোধী দলে থেকেছে, সেই দলগুলোকে মাইনাস করার ষড়যন্ত্র হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হয়েছে। বিএনপি নেতাকর্মীদের নানা অভিযোগে অভিযুক্ত করা হলেও, তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।

রুমিন অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দায়িত্বে থাকলেও নানা ঘটনা ঘটছে। তার মতে, এগুলো স্বাভাবিক ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত প্রক্রিয়া।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বড় ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, মতপ্রকাশের স্বাধীনতার কথা বললেও সমালোচকদের অনেকেই এখন কারাগারে আছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রুমিন   ফারহানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close