বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একমাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৪২৮ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২৫ সালের আগস্টে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জন নিহত এবং আহত ৭৯১ জন। সারাদেশে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনার বিপরীতে এ মৃত্যু ঘটেছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এসব দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি।

প্রতিবেদন অনুসারে, আগস্টে মোট ১৩২ জন চালক ও আরোহী নিহত হয়েছেন পৃথক ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় । এটি মোট দুর্ঘটনার ৩১ দশমিক ৯২ শতাংশ এবং মোট নিহতের ৩০ দশমিক ৮৪ শতাংশ।

এই সময়ে দুর্ঘটনায় বাসের ৩০ যাত্রী; ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রলি ও লরির ২৭ আরোহী; প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ২১ আরোহী; তিনচাকার যানের ৯৭ যাত্রী; শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যানের (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ যাত্রী এবং বাইসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

এছাড়া ১৯টি নৌ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আর নয়জন নিখোঁজ রয়েছেন। ৩৭টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন এবং ১১ জন আহত।

দুর্ঘটনার স্থান বিবেচনায় সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা বিভাগে, ১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। জেলা হিসেবে ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন এবং সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে ছয়টি দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।

ঢাকায় ১৫ জন নিহত হয়েছেন পৃথক ৩৭টি দুর্ঘটনায় এবং ৪৬ জন আহত হয়েছেন।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close