প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৯:৩১ PM

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারণ করেই বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মাটি ও মানুষের কথা চিন্তা করেই তার কর্মজীবন চলে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়াসহ মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন রাজিব আহসান চৌধুরী পাপ্পু। মনে প্রাণে রাজনীতি বহমান থাকলেও ব্যতিক্রম কাজ করাই তার লক্ষ্য। এরই ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করেন তিনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলার আলমনগর পার্কে এই ব্যতিক্রমী আয়োজন করেন রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
এবিষয়ে জানতে চাইলে পাপ্পু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে প্রত্যেক বছর আমরা নানা কর্মসূচির অয়োজন করে থাকলেও এ বছর এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছি। আমাদের নেত্রী এতিম শিশুদের ও আলেম-ওলামাদের ভালোবাসেন, প্রত্যেক রমজান মাসে এতিম শিশুদের নিয়ে তিনি ইফতার করেন। তাছাড়া, এতিম শিশুদের অভিভাবকের শূন্যতা থাকায় তাদের বিনোদনের ঘাটতি রয়েছে। তাই, তাদেরকে নিয়ে আমরা বিনোদনের আয়োজন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য এতিমদের নিয়ে প্রাণভরে দোয়া করেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন মোল্লা, তাতি দলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট তফাজ্জল হোসেন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুবদল নেতা সোহাগ মিয়া, পৌর শ্রমিকদল নেতা মো. অহিদ, মো. আনাছ, তরিকুল ইসলামসহ পৌর ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো/ওএফ