শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      
ভালুকায় মিনিবাসের ধাক্কায় শ্রমিক নিহত, আহত অন্তত ৮
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১২ পিএম

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছোটন দে (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তাকওয়া পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ বিভাগের টলি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে টলি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা শ্রমিকদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের বাসিন্দা সচিন্দ্র চন্দ্র দে’র ছেলে ছোটন দে মারা যান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার এসআই আবুল কালাম। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মিনিবাস   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close