বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসুর নারী নেত্রীদের কুরুচিপূর্ণ মন্তব্যকারী সেই মবিনকে বহিষ্কার করলো ব্র্যাক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের হিজাব নিয়ে কটাক্ষকারী মো. রাকিবুল মবিনকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা সহযোগী। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নারী প্রতিনিধিদের ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার দিয়ে তাদেরকে ‘হাউস স্লেভস’ বলে অবমাননাকর মন্তব্য করেন। পরে এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করলে অভিযুক্ত সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে বিআইজিডি। 

প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাকিবুল মবিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডি’র প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা, অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক এবং পেশাদারি অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তির সাথে সম্পর্কের অবসান টেনেছি।’’

এ ঘটনায় ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর নির্বাহী পরিচালক ইমরান মাতিন বরাবর লিখিত অভিযোগ করেন। 

তিনি এ প্রতিবেদককে বলেন, আমরা প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি। ইসলামোফোবিয়া, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সাইবার বুলিং ও নারীদের স্লাটশেমিংয়ের বিষয়ে আমাদের কঠোর অবস্থান থাকবে। এসব বিষয়ে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   কুরুচিপূর্ণ   মন্তব্যকারী   ব্র্যাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close