প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ AM

সংগৃহীত ছবি
অভিনেত্রী নেহাল চুড়াসামা বাজে স্পর্শের অভিযোগ তোলেন সংগীতশিল্পী আমাল মালিকের বিরুদ্ধে। তবে এ ঘটনা নিয়ে ভেঙে পড়েন নেহাল, কান্নায় ভেসে ওঠেন আমালও।
সম্প্রতি ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসে’র মঞ্চে ঘটে গেল অস্বস্তিকর ঘটনা।
মঞ্চে খেলার সময় প্রতিপক্ষ ছিলেন আমাল ও নেহাল। হঠাৎ অভিনেত্রী নেহাল দাবি করেন, আমাল তাকে খারাপভাবে স্পর্শ করেছেন। বিষয়টি নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লে অপ্রস্তুত হয়ে যান আমালও। তাই ক্ষমা চাইতে থাকেন নেহালের কাছে।
পরের সপ্তাহে ঘটনাটি নিয়ে শোয়ের সঞ্চালক সালমান খান অনুপস্থিত থাকায় দায়িত্ব নেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। তিনি দুজনকেই সরাসরি তিরস্কার করেন।
ফারহার বলেন, “ওই মুহূর্তে আসলে কী হয়েছিল, তা জানেন শুধু আমাল, নেহাল আর দর্শক। অথচ বিষয়টিকে অকারণে বড় করা হলো।”
ফারহা স্পষ্ট করে আরো বলেন, “খেলার অংশ হিসেবে নেহালও আমালকে শারীরিক আঘাত করে, যা ঠিক ছিলো না।”
নারীবাদের প্রসঙ্গ টেনে নেহালের উদ্দেশ্যে ফারহা বলেন, “প্রকৃত নারীবাদ মানে হলো সত্যের পাশে থাকা; কারো প্রতি ভুল অপবাদ চাপানো নয়। আর তাই অভিযোগের ভিত্তিতে এই মীমাংসার চেষ্টাই শেষ পর্যন্ত নেহালকেই অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে।”
এরপর আমালের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “যখন জানো তুমি কোনো ভুল করোনি,
তখন এতবার ক্ষমা চাইলে কেন? এতে বরং বিষয়টি উলটো দিকে মোড় নেয়।”
তবে এমন অভিযোগের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এই দুই পরিচিত মুখকে নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। নানা মন্তব্য করে বেড়াচ্ছেন আমাল এবং নেহালের ভক্তরা।