মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● কেন্দুয়ায় একই দিনে তিন কর্মসূচিতে এমপি হিলালী      ● ট্রাকচাপায় নিহত ভ্যানচালক      ● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭ পিএম

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, এনএসআই এর উপপরিচালক ইকবাল হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, আনসার অ্যাডজুট্যান্ট মো. জয়নুল আবেদিন, জেল সুপার নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিমসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, অবৈধ বালু উত্তোলন, খাদ্য নিরাপত্তা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করতে হবে এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ডোপ টেস্টের হার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

এছাড়া শহরের যানজট নিয়ন্ত্রণে সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার সুপারিশ করা হয়। মাদক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা এবং শহর ও আবাসিক এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, রাস্তার পাশের অবৈধ দখলকারীদের তালিকা করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো প্রতিরোধে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা ও উন্মুক্ত আলোচনার আয়োজনের আহ্বান জানানো হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের সুপারিশ করা হয় এবং কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখতে একটি জেলা মনিটরিং কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়। পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া দুর্গাপূজার সময় ৭ দিন পর্যন্ত জেলার লাইসেন্সপ্রাপ্ত মদের বার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   আইন   সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close