বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবিদের উক্তি নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ক্ষমা চাইলেন ইবির শিবির কর্মীরা
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে দেওয়া বক্তব্য “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না”– এ অংশকে নিয়ে ব্যঙ্গ করে তৈরি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আট কর্মী ওই ভিডিও তৈরিতে জড়িত ছিলেন। তবে সার্বিক ঘটনা ব্যাখ্যা করে ক্ষমা প্রার্থনা করেছেন তারা।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ইবির শিক্ষার্থী নাহিদুর রহমানের ফেসবুক আইডি থেকে ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে “তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি” স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে দেওয়া বিখ্যাত উক্তি “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যায়েন না” নিয়েও তাচ্ছিল্য করতে দেখা যায়।

পরে ভিডিওটির শেষের ১২ সেকেন্ড কেটে আলাদা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ওই অংশ দেখে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা তীব্র প্রতিক্রিয়া জানান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ভিডিওতে থাকা শিক্ষার্থীরা ব্যাখ্যা দিয়ে বলেন, “বন্ধুদের মধ্যে বসে ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে মজার ছলে আলোচনা করছিলাম। এতে সাদিক কায়েম ভাই এবং আবিদ ভাই উভয়কেই নিয়ে কথা হয়। কিন্তু পুরো ভিডিও না দেখিয়ে শেষের অংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।”

তারা আরও বলেন, “আমাদের উদ্দেশ্য কোনোভাবেই আবিদ ভাই বা জুলাই আন্দোলনের কৃতিত্বকে হেয় করা ছিল না। শুধু মজার ছলেই কথাগুলো বলা হয়েছিল। কিন্তু সেটি বিকৃতভাবে প্রচার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং অনেক সহযোদ্ধা ব্যথিত হয়েছেন। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close