বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক বসানোর জন্য। তিনি বলেছেন, ন্যাটো দেশগুলো যদি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় এবং তেল কেনা বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নেবে। 

ট্রাম্প এই আহ্বান জানিয়েছেন শনিবার (১৩ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে।

তিনি বলেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে ইউক্রেন যুদ্ধের অবসান সহজ হবে। ট্রাম্প আরও বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছেন এবং ন্যাটো দেশগুলোর সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার অনুযায়ী, চীন ও ভারতের পর রুশ তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ন্যাটো সদস্য তুরস্ক। এছাড়া হাঙ্গেরি ও স্লোভাকিয়াও রুশ তেল কিনছে। ট্রাম্পের মতে, এসব দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তবে যুদ্ধের আর্থিক সরবরাহ বন্ধ হবে এবং ইউক্রেন-রাশিয়া সংঘাতের সমাধান সহজ হবে।

তিনি বলেন, ন্যাটো সদস্যদের চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা উচিত এবং যুদ্ধ শেষ হলে তা প্রত্যাহার করা যেতে পারে। ট্রাম্প ইতোমধ্যেই ভারতের পণ্যসমূহে অতিরিক্ত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন এবং জি-৭ দেশগুলোকেও এই শুল্ক চাপানোর জন্য উৎসাহিত করছেন।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেনের সভাপতিত্বে জি-৭ অর্থমন্ত্রীরা বৈঠক করেছেন। সেখানে রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা ও বাণিজ্য সীমাবদ্ধতার বিষয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া তেল বিক্রি করে যে অর্থ আয় করছে, তা যুদ্ধের খরচে ব্যবহার করছে, এবং এটি বন্ধ করা গেলে যথেষ্ট অর্থনৈতিক চাপ প্রয়োগ করা সম্ভব হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ন্যাটো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close