
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের অংশ হিসেবে হল সংসদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে ঘোষিত ফলাফলে বিভিন্ন হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীরা নির্বাচিত হয়েছেন।
ফজিলতুন্নেসা হলে ভিপি নির্বাচিত হয়েছেন ঐশী সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস নির্বাচিত হয়েছেন ফারজানা তাবাসসুম এবং এজিএস প্রমা রাহা। ১৩ নং (ছাত্রী) হলে ভিপি নির্বাচিত হয়েছেন নাহাদাতুন হাসানা, জিএস মোহসিনা তুবা এবং এজিএস সাদিয়া মেহজাবিন।
বেগম খালেদা জিয়া হলে ভিপি নির্বাচিত হয়েছেন ফারহানা রহমান, জিএস ফাতেমা তুজ–জোহরা এবং এজিএস রায়হানা সরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভিপি নির্বাচিত হয়েছেন অমিত কুমার বণিক, জিএস মাহমুদুল হাসান এবং এজিএস মির্জা আদনান ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।
শহীদ তাজউদ্দীন আহমদ হলে ভিপি নির্বাচিত হয়েছেন সিফাত উল্লাহ, জিএস মাহমুদুল হাসান এবং এজিএস তারিক আহমেদ। আলবেরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান এবং এজিএস সাদমান হাসান খান।
নওয়াব ফয়জুন্নেসা হলে ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা) এবং এজিএস পদে কোনো প্রার্থী ছিলেন না। ১০ নং (ছাত্র) হলে ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান এবং এজিএস নাদিম মাহমুদ।
১৫ নং (ছাত্রী) হলে ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা এবং এজিএস শাহানা আক্তার। মীর মশাররফ হোসেন হলে ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম এবং এজিএস আরাফাত হোসেন।
মওলানা ভাসানী হলে ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন, জিএস নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার এবং এজিএস রাকিব হাসান। শহীদ সালাম-বরকত হলে ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন, জিএস মাসুদ রানা এবং এজিএস আবরার আজিম ভুঁইয়া।
আ ফ ম কামাল উদ্দিন হলে ভিপি নির্বাচিত হয়েছেন জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার এবং এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। কাজী নজরুল ইসলাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ এবং এজিএস সামিন ইয়াসির। ২১ নং (ছাত্র) হলে ভিপি নির্বাচিত হয়েছেন ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী এবং এজিএস তুষার আহমেদ। শহীদ রফিক-জব্বার হলে ভিপি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম এবং এজিএস আরিফুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ