প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাসুল আমাদের দিতে হচ্ছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে গণতান্ত্রিক ‘বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।”
রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে বদিউল আলম
বলেন, “ছাত্র ও শিক্ষকদের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে
যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র ও শিক্ষকদের
শিক্ষক হিসেবেই থাকতে হবে।”
নির্বাচন
ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, “শিক্ষার্থীদের ছাত্র এবং শিক্ষকদের
শিক্ষক হিসেবেই থাকতে হবে; তাদের রাজনীতিবিদ হতে দেয়া যাবে না।”