বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৪:৪০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, একই অভিযোগ তুলে গতকাল শুক্রবার পদত্যাগ করেন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাফরুহী সাত্তার। তিনি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না। ভোট গণনায় মেশিন ব্যবহারের সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে, যা একটি বড় অনিয়ম।”

তিনি আরও জানান, এই অনিয়মের বিষয়টি লিখিতভাবে জানানো হলেও নির্বাচন কমিশন কোনো প্রতিকার নেয়নি। বরং তাকে পদত্যাগ না করতে চাপ দেওয়া হয়েছিল। বিবেকের তাড়নায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি।

অধ্যাপক মাফরুহী স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে একটি আদর্শে বিশ্বাসী হওয়ার কথা উল্লেখ করেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি অনেক অনিয়ম দেখেছি, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এই পরিস্থিতিতে দায়িত্ব পালন সম্ভব নয়।”

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় নানা নাটকীয়তা। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ তুলে ছাত্রদলসহ চারটি প্যানেল ভোট বর্জন করে। একইসঙ্গে, এক কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাকসু   নির্বাচন   পদত্যাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close