সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মসজিদে হারামে আজ জুমা পড়াবেন যিনি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মক্কার মসজিদে হারামে আজ জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী পরিচিত এই খতিব ইসলামি গবেষক, শিক্ষক ও আলেম হিসেবেও সমাদৃত। তিনি শায়খ মাহির আল মুয়াইকিলি নামেই বেশি পরিচিত।

১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনার আল ওয়াজাহ এলাকায় জন্ম নেন তিনি। তার বাবা-মা মূলত সৌদির ইয়ানবু শহরের অধিবাসী হলেও পরবর্তীতে মদিনায় বসবাস শুরু করেন। শৈশব ও কৈশোর কেটেছে ধর্মপ্রাণ পরিবারে, যেখানে ছোটবেলা থেকেই কোরআন অধ্যয়নকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। খুব অল্প বয়সেই সম্পন্ন করেন হিফজুল কোরআন।

শিক্ষাজীবনে তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেন এবং পরবর্তীতে গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। জটিল অঙ্ক সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি দ্রুত খ্যাতি অর্জন করেন। পাশাপাশি মদিনার বিভিন্ন মসজিদে ইমামতি করতেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াতের চর্চা অব্যাহত রাখতেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুমা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close