মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৩৩ দলের কাছে পাঠানো চূড়ান্ত জুলাই সনদে যা আছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ AM

জাতীয় জুলাই সনদ-২০২৫-এর চূড়ান্ত ভাষ্য বিভিন্ন মত-পথের ৩৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে সনদের কপি দলগুলোতে বিতরণ শুরু হয়েছে। বাংলানিউজও এর একটি কপি পেয়েছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, চূড়ান্ত সনদে সব দলের মতের প্রতিফলন রাখা হয়েছে। এতে রাজনৈতিক দলগুলো সনদে অন্তর্ভুক্ত সুপারিশ এবং প্রস্তাবিত সংস্কারের বিষয়গুলো সমর্থন করেছে।

কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দুজন করে প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ করা হয়েছে। এই প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন নিশ্চিত হবে।

সনদে সুপারিশগুলো দুই ধরনের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারবে। অন্যদিকে, সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলোও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে কার্যকর করা হবে।

কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই অধ্যাদেশ জারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সনদের সুপারিশগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। এতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দায়িত্বশীলভাবে পদক্ষেপ গ্রহণ করছে, যাতে প্রস্তাবিত সংস্কার দ্রুত ও সুশৃঙ্খলভাবে কার্যকর হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সনদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close