বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরিত্যক্ত বালুর মাঠে যুবকের গলাকাটা মরদেহ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মস্তানপুর এলাকা থেকে আমিনুল ইসলাম (২১) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন একটি পরিত্যক্ত বালুমাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল সদর দক্ষিণ উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজ্জমের ছেলে।

স্থানীয়রা জানান, বালুর স্তূপের পাশে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ব্যবসার কাজে সিলেট যাওয়ার কথা বলে আমিনুল বাড়ি থেকে বের হন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাবার সঙ্গে মোবাইলে কথা বলার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তারা।

পরিবারের সদস্যরা আরও জানান, নিহত আমিনুল চার ভাইবোনের মধ্যে বড়। বাবার সঙ্গে অটো রাইস মিল ও নির্মাণ সামগ্রীর ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর তার ইতালিতে যাওয়ার কথা ছিল তার।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে বালুর নিচে মরদেহ চাপা দেয়। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  গলাকাটা   মরদেহ   কুমিল্লা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close