বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডায়াগনস্টিকে স্বাক্ষর জালিয়াতি-খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল শপিং কমেপ্লক্সে মেয়াদ ও উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রির অপরাধে এবং ট্রাক রোডের আল আকসা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনোলজিস্টের সাক্ষর জালিয়াতি করায় দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, “অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে সুন্নাহ ঘর মালিককে ১০ হাজার টাকা এবং ল্যাব টেকনোলজিস্টের সাক্ষর জালিয়াতির অভিযোগে আল আকসা ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধীকার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্প লেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ডায়াগনস্টিক   মেয়াদ   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close