শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার আবারো পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. ছালেহ উদ্দিনকে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরকে পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত মোহাম্মদ রিয়াজুল হককে ঢাকার পুলিশ টেলিকম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জের ডিআইজির (উপমহাপরিদর্শক) কার্যালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার এসপি, পিবিআইয়ের বরিশাল জেলার এসপি মো. হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত ডিআইজি আসমা সিদ্দিকা মিলিকে ট্রেনিং ডিটেকটিভ স্কুলে (টিডিএস) ঢাকায় সংযুক্ত, চুয়াডাঙ্গার এসপি খন্দকার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), পিবিআইয়ের এসপি মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশের এসপি, পিবিআইয়ের এসপি আবু তোরাব মো. শামছুর রহমানকে হাইওয়ে পুলিশ এসপি, পুলিশের বিশেষ শাখার (এসবি) ঢাকার এসপি মো. আমীর খসরুকে ডিএমপির উপকমিশনার এবং রেলওয়ের এসপি শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঊর্ধ্বতন   বদলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close