বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে তালা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০০ পিএম
কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে তালা

কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে তালা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে গৃহহীন-ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব ঘর উপকারভোগীরা ছেড়ে চলে যাওয়ায় অনেক ঘর ফাঁকা পড়ে আছে, ঝুলছে তালা। কোথাও ঘর ভেঙে গোডাউন বানানো হয়েছে, কোথাও গরু-ছাগল পালন করা হচ্ছে।

তিন বছর আগে উপকারভোগীদের কাছে কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআরসহ সব কাগজপত্র হস্তান্তর করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কয়েক মাসের মধ্যেই একের পর এক পরিবার ঘর ছেড়ে চলে যায়। স্থানীয়দের অভিযোগ, স্বল্প মানের কাঠ, টিন ও সিমেন্ট দিয়ে ঘর নির্মাণ করায় অল্প সময়েই দেয়ালে ফাটল দেখা দেয়, দরজা-জানালা চুরি হয়ে যায়। মাটি ভরাট না করে নিচু জমিতে ঘর তৈরির ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সেপটিক ট্যাংক উপচে দুর্গন্ধ ছড়ায় এবং পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আলম ও বাদশা বলেন, মাথা গোঁজার ঠাঁই হলেও ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টিতেই ঘর-বাহিরে পানি জমে থাকে, চলাফেরায় কষ্ট হয়।

ভূমিহীন জয়নাল আবেদীন ও হযরত আলী বলেন, আমাদের বাড়ি ঘর ধরলা নদীতে ভেঙে গেছে। এখন অন্যের বাড়িতে থাকি। সরকার যে ঘর দিয়েছে, অনেকে তাতে থাকেন না। আমাদের মতো গৃহহীনদের জন্য যদি ঘর দেওয়া যেতো, উপকার হতো।

ছিনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, এখানে গরিব মানুষ বসবাস করে। অনেকে কাজের জন্য ঢাকায় চলে যায়, দীর্ঘদিন না থাকায় ঘরের টিন ও টিউবওয়েল নষ্ট হয়ে যায়। সরকার যদি ঘরগুলো মেরামত করে, মানুষ ভালোভাবে থাকতে পারবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   আশ্রয়ণ প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close