প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণ করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেখা যায়, তারা তাদের প্যানেলের প্রার্থীদের নাম ও ব্যালট নাম্বার সম্বলিত লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন।
এ সময় লিফলেটের ব্যান্ডেল হাতে নিয়ে বিতরণকারী ব্যক্তিদের থেকে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, “এগুলো বিতরণের জন্য নয়। এমনিই আনা হয়েছে।”
এ বিষয়ে কেন্দ্রের পোলিং এজেন্ট উজ্জ্বল কুমার বলেন, “আমরা বিষয়টি জেনেছি। ব্যবস্থা নেওয়া হবে।”