বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুই তরুণ নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দু’জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হানিফ (২২) ও সুজন (২৩)। আহত শরিফ (২২) ও ফয়সাল (২৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময় দুজনকে ধরে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকার ১১ নম্বর সড়কে অনুরূপ ঘটনায় আরও একজন নিহত ও একজন আহত হন।’

বিকেলে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মোহাম্মাদপুর   ছিরতাইকারী   গণপিটুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close