হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি এদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সারাদেশের মতো নির্ভয়ে বাঁশখালীতেও শারদীয় দুর্গোৎসব হবে। আমি নিজেও সরাসরি প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করবো। আমার বাঁশখালীতে কোনরূপ ঝামেলা ছাড়া সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা শেষ হবে।’
সভায় খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর ছবুর চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদ, কোকদন্ডি গুনাগরি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুর রহমান, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কায়েস, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর, উপজেলা যুবদল নেতা মো. রহিম, শাহেদুর রহমান, মো. জালাল, জেলা ছাত্রদল নেতা রবিউল আউয়াল হিরো প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো