বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে প্রশাসনকে স্মারকলিপি
সাতক্ষীরা প্রতিরিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপকূলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজলো নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুনের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়।  

স্মারকলিপিতে বলা হয়েছে, বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা এক দুই বছরের নয়। এটি শ্যামনগর পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যা। এ বিষয়ে বিগত সময়েও প্রশাসনকে অবহিত করে কোন সুফল পাওয়া যায়নি।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, শ্যামনগর পৌরসভার বাদঘাটা কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমরে চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে বাদঘাটা গ্রামেই সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। কিন্তু প্রতি বছর বর্ষার পানি নিষ্কাশিত না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে মানুষ। এতে ভোগান্তির শেষ থাকে না। এই ভোগান্তির সাথে সাথে চলতি মৌসুমে আমন ধান চাষাবাদও ব্যাহত হচ্ছে। এই গ্রামের শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি অনাবাদি রয়েছে। এছাড়াও বসবাসকারী জনগোষ্ঠীর বসতভিটা পানির নিচে থাকায় নানা সমস্যা তৈরি হচ্ছে। পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকায় ছড়িয়ে পড়েছে চর্ম রোগসহ নানা পানিবাহিত রোগ।

স্মারকলিপিতে বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপকূলীয় সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, শ্যামনগর পৌর শাখার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজালুল হক এবং দেলোয়ারা বেগম, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল, বারসিক কর্মকর্তা বিশ্বজিত প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্যামনগর   জলাবদ্ধতা   প্রশাসন   স্মারকলিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close