বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা পেয়ে ‘শিবির ভোট চোর’ স্লোগান আবিদুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশ নিয়ে শিক্ষকদের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান ও তার অনুসারীদের তুমুল বাগ-বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে বাগছাস কর্মীরাও ভোট কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের সামনে প্রতিবাদ জানান।

এর আগে গণমাধ্যমকর্মীরা কেন প্রবেশ করতে দেয়া হচ্ছে না, সেজন্য ভিপিপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বিক্ষোভ করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালান আবিদুল। প্রবেশ করতে না পারায় তিনি বাগ-বিতণ্ডায় জড়ান।

ছাত্রদল কর্মীদের অভিযোগ, ভিপিপ্রার্থী সাদিক কায়েম গণনার সময় উপস্থিত থাকতে পারলে তাদের কেন আটকানো হচ্ছে। তাদের দাবি, গণনাকেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদেরও প্রবেশ করতে দিতে হবে।

কিন্তু প্রশাসন জানায়, এ সময় কাউকে প্রবেশ করতে দেয়ার সুযোগ নেই। আবিদুল ও তার সমর্থকরা তা মানতে নারাজ এবং শিক্ষক নাসিম বেগমের বিরুদ্ধে ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তারা রিটার্নিং কর্মকর্তাদের শিবিরের দালাল ও রাজাকার বলে স্লোগান দেন।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটার এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ ভোটার রয়েছেন। ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি পদে মোট ২৩৪টি পদে ভোটের লড়াই চলেছে। এবারের ডাকসু ভোটে অন্তত ১০টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 
 



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close