বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে ভোটদান পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচনে আমরা বেশ কিছু অসংগতি লক্ষ্য করছি। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের পক্ষ থেকে তা অব্যাহতভাবে লঙ্ঘন করা হচ্ছে। এতে করে যারা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন, তাদের জন্যও বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’

তিনি অভিযোগ করেন, এ বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং এখনো পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে দাবি করেন ফরহাদ।

ডাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এস এম ফরহাদ বলেন, ‘এই নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। আমি সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, ভোটকেন্দ্রে এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ডাকসু নির্বাচন   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close