বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ১১:১৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে হেল্প ডেস্ক বসানোর অভিযোগ উঠেছে।

ডাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোন হেল্প ডেস্ক বসিয়ে ভোটার স্লিপ প্রদান করা যাবে না। তবে ছাত্রদলের ডেস্ক ১০০ মিটারের ভেতরে দেখা গেছে। এছাড়া, সেখানে ভোটার স্লিপের বদলে প্রার্থীর ব্যালট নাম্বার প্রদানের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ তুলেছেন।

সাদিক কায়েম বলেন, ‘নিয়মানুযায়ী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে হেল্প ডেস্ক বসানো যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এ নিয়ম ভঙ্গ করেছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

মুসাদ্দিক বলেন, ‘ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু ভোটারদের তথ্য হলে এখানে ভোটারদের নাম লেখা থাকতো প্রার্থীদের না।’

তারা যা করছে তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি অতিদ্রুত ব্যবস্থা নিতে। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বুঝবো নির্বাচন কমিশন ছাত্রদলকে ফেভার দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘আমরা ১০০ মিটারের বাইরে ডেস্ক বসিয়েছি। আমরা এতে কোন সমস্যা দেখছি না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ডাকসু নির্বাচন   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close