বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৪ মেশিন ভোট গণনায় , ঘণ্টায় গোনা যাবে কত ব্যালট?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৬ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ৭:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।

নির্বাচনে ভোটাররা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিটে প্রার্থীর পাশে ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদের জন্য পাঁচটি ও হল সংসদের জন্য একটি করে মোট ছয়টি পাতায় ভোট দিতে হবে। ফলে প্রতিটি ভোটারের জন্য ছয়টি ব্যালট গোনার প্রয়োজন হবে।

এই বিপুল সংখ্যক ব্যালট দ্রুত ও নির্ভুলভাবে গণনার জন্য নির্বাচন কমিশন প্রযুক্তির সহায়তা নিচ্ছে। এবার মোট ১৪টি আধুনিক স্ক্যানিং মেশিন ব্যবহার করা হবে। এসব মেশিনের কিছু প্রতি ঘণ্টায় ৫ হাজার এবং কিছু ৮ হাজার পৃষ্ঠা স্ক্যান করতে সক্ষম। এতে প্রতি মেশিন ঘণ্টায় গড়ে ৮০০ থেকে ১৩০০ জন ভোটারের ব্যালট গণনা করতে পারবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, সব মেশিন একসঙ্গে কাজ করলে ঘণ্টায় প্রায় ১২ হাজার ভোটারের ভোট গণনা করা সম্ভব। যদি প্রায় ৩০ হাজার ভোট পড়ে, তাহলে তিন ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করা যেতে পারে। তবে কোথাও পুনরায় গণনার প্রয়োজন হলে কিছুটা সময় বেশি লাগবে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

কোন পদে কতজন প্রার্থী:

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

সদস্য (১৩টি পদের বিপরীতে): ২১৭ জন


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেশিন   ভোট   গণনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close