বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ‍যিনি দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয়। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রায়ই ট্রোলের শিকার হন স্বস্তিকা।

কখনো তাকে বলা হয় ‘বুড়ি’, কখনও ‘নির্লজ্জ’, আবার কেউ কটাক্ষ করেন ‘জোকার’ বলে। তবে এসব কটাক্ষে দমে যাননি অভিনেত্রী। আবারো নিজের সাহসী ছবি প্রকাশ করেই জানালেন, ‘আমি ৪৪, তবু হট।’


সম্প্রতি একটি ভিডিওতে তাকে “জোকার” বলে কটাক্ষ করেছিলেন এক নেটিজেন। জবাবে অভিনেত্রী বলেছেন, ‘‘আমি আর এদের ট্রল বলে সম্মান দিই না। এরা আমার খোরাক, আমার স্ট্রেসবাস্টার। আমিই ওদের কাছ থেকে এন্টারটেইনমেন্ট পাই। এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’’

ওজন ঝরিয়ে ফিরেছেন তার ছিপছিপে, আকর্ষণীয় অবতারে। নিজের একগুচ্ছ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী নিজ ছন্দেই লিখেছেন, বয়স বাড়লে লজ্জা পাওয়া উচিত এমন মানসিকতার বিরুদ্ধে সরাসরি লড়াই চালাচ্ছেন। 

স্বস্তিকা সোজাসাপ্টা বক্তব্য, “যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। মরার সময়ও বুক নিয়ে কচকচানি করা পাবলিকের জন্য লজ্জা পেতে যাব নাকি? মহা ঝামেলা।”
শুধু ট্রলদের নিয়ে নয়, নিজের ফিটনেস জার্নিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, গোলগাল মুখ কমানোর জন্য চলছে কঠোর ডায়েট আর শরীরচর্চা। শনিবার সকালের জুস মেনুও তিনি লিখে দিলেন- অরেঞ্জ, মৌরি-মিছরির জল, কেল আর হিমালয় থেকে আনা জড়িবুটির রস।

তবে পোস্টের আসল চমক ছিল শেষে। স্বস্তিকা লিখেছেন, “ফেসবুকের পুলিশ কাকু-কাকিমারা জুসে কনসেন্ট্রেট করবেন না, তারা ফোকাস করবেন শুধু ফেস আর বুকের দিকে। তাই বলছি, বক্ষবিভাজিকার হেটাররা প্রস্তুত থাকুন, আমি আজ পুরো মুডে আছি।”

এদিকে এই পোস্টের পর থেকেই স্বস্তিকা ভাসছেন আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমের ফ্রন্ট পেইজে। তার ভক্তদের পাশাপাশি তার হেটার্সরাও সমানভাবে মন্তব্য করে যাচ্ছেন তার কমেন্ট বক্সে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   ভারত   কলকাতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close