বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় সাব ডিলারের জরিমানা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০২ পিএম
নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় সাব ডিলারের জরিমানা

নাগেশ্বরীতে সারের দাম বেশি রাখায় সাব ডিলারের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউরিয়া সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখায় এক ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে অভিযান চালিয়ে ইউরিয়া সারের দাম বেশি রাখার অপরাধে আব্দুস ছামাদ নামের এক সাব-ডিলারকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ এই জরিমানা প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।

এর আগে, সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব-ডিলার ও সাহাজাদী ট্রেডার্সের মালিক সরকারি নির্ধারিত দাম ১  হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০ কেজি) ইউরিয়া সার ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন। দাম বেশি রাখায় অন্যান্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশি রাখার প্রমাণ পান। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি দপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সাব-ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close