বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম
 কাওসার আলম শিবু

কাওসার আলম শিবু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর চেক ডিজঅনার মামলা করায় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্সের স্বত্বাধিকারী কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, তাসলিমা বেগম একজন প্রতারক ও অসৎ প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশীর সুবাদে সমস্যার কথা তুলে ধরে জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে দুই মাসের জন্য ১৫ লক্ষ টাকা হাওলাত নেন। সময় পেরিয়ে গেলেও টাকা দিতে তালবাহানা শুরু করে। পরে তাসলিমা বেগম ২৪ সালের জানুয়ারি মাসে কাওসার আলম শিবুর নামে ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন, যার নং ৮১২৫৫৯২ মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৫৮৯৯। যা পরবর্তীতে ২৪ সালের ৩০ জুন মাসে চেকটির ডিজঅনার হয়। এতে, শিবু তাসলিমার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করলে ক্ষিপ্ত হয়ে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় ১৫ দিনের কারাবাসে জাবিনে মুক্তি পান শিবু। জামিনে বের হয়ে আসার পর তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় শিবুর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

কাওসার আলম শিবু বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, মো. আবুল কাশেমসহ অনেকেই বলেন, শুধু শিবু নয়, এমন অনেকের সাথেও এরকম ঘটনা ঘটেছে ওই মহিলার। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন হয়রানির ঘটনা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে তাসলিমা বেগমের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তা পাঠালেও কোন উত্তর দেননি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close