বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে পাঁচিলা ব্রিজের পাশে প্রকাশ্যে চোরাই পণ্যের রমরমা ব্যবসা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম


সিরাজগঞ্জ জেলার পাঁচিলা ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে চোরাই পণ্যের ব্যবসা। অভিযোগ উঠেছে, স্থানীয় রতনকান্দি শাহপাড়া এলাকার বাসিন্দা মুজার মন্ডলের ছেলে আব্দুর রহিম নিয়মিতভাবে ট্রাক থেকে অবৈধভাবে পণ্য ক্রয় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চলাচলকারী ট্রাক থেকে তিনি রড, ভুসি, গম, নালি ও ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য চোরাইভাবে সংগ্রহ করেন। এসব পণ্য বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করায় স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই চোরাই বাণিজ্য চলছে থানার একদম সামনে, মেইন রোডের পাশে। স্থানীয়দের অভিযোগ—বিষয়টি যেন দেখার কেউ নেই। এলাকাবাসী প্রশ্ন তুলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই কীভাবে দিনের পর দিন এমন অপরাধমূলক কার্যক্রম চালানো সম্ভব?

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে আব্দুর রহিম নিজেই স্বীকার করেছেন, “আমরা সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা করি।” তার এই মন্তব্যে এলাকাবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

এ বিষয়ে হাটিকুমরুল থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, “এগুলো চোরাই মালামাল যারা ক্রয় করে তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাজার ব্যবস্থায় স্থায়ী বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  চোরাই পণ্যে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close