বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাবুল সিকদার, আশুগঞ্জ
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম
জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবীপ্রেমী ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়

জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবীপ্রেমী ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আলহাজ্ব অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে চরচারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে জশনে জুলুসটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর প্রদক্ষিণ করে রেলগেইট হয়ে আশুগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের মাদ্রাসায় মাঠে গিয়ে শেষ হয়।

জুলুসে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য নবীপ্রেমী ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। পরে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মো. মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাহাদুরপুর জালালিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খন্দকার বাবুল, আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, মাও. খন্দকার আনিসুর রহমান আল কাদেরী, মাও. মিজানুর রহমান, ক্বারি আল আমিন, মুফতি রেদুয়ান হুসাইন আল কাদেরী, হাফেজ তামিম মোল্লাসহ উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। 

আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও সিরাজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   মিলাদুন্নবী   জশনে জুলুস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close