বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোবাইল ফোনের জন্য কিশোরীর আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিবারের কাছে মোবাইল ফোন দাবি করে না পেয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। 

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিকেলে পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। নিহত কিশোরী কারিমা খাতুন (১৬) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। 

নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, শুক্রবার  দুপুর  সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন। এরপর জানালা দিয়ে দেখতে পান ওই কিশোরী ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। এ সময় দ্রুত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ জানান, ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কিভাবে ওই কিশোরী মারা গেছে? তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের প্রতিবেদন এলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মোবাইল   ফোন   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close