প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৩:১৫ PM

সংগৃহীত ছবি
প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ১২ রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে জশনে জুলুস র্যালি বের হয়।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়।
উল্লেখ্য, ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ সুফিবাদী জনতা সমবেত হন। শোভাযাত্রার অগ্রভাগে ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ লেখা ফেস্টুন ও কালেমা খচিত পতাকা বহন করা হয়। অংশগ্রহণকারীরা বিশাল জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর রাস্তাঘাট মুখরিত করেন।