বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীর ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩০ AM আপডেট: ০৬.০৯.২০২৫ ১০:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক বা নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’-এর আয়োজিত সমাবেশ থেকে কিছু ব্যক্তি মাজারের দিকে অগ্রসর হয়ে মাজার ভাঙচুর এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর মতো ভয়াবহ ঘটনা ঘটান।

বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের নেতৃত্বে গঠিত কমিটি নুরুল হককে শরিয়ত পরিপন্থি কায়দায় পবিত্র কাবা শরিফের আদলে কবরস্থ করার ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দেয়। এই ঘটনায় সহিংসতার আশঙ্কা থাকলেও প্রশাসন তিন দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, এই ধরনের বর্বর ঘটনা শুধু ফৌজদারি অপরাধই নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। দলটি মব-সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা লক্ষ্য করা গেছে। মাজার ও দরবার ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, তেজগাঁওয়ে রাজনৈতিক মিছিল ইত্যাদি। এনসিপি আশঙ্কা করছে, এসব অস্থিরতার মাধ্যমে ফ্যাসিবাদী মনোভাব ও শক্তি পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। তাই নাগরিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close