বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ AM

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথেই মানুষ ন্যায় ও সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি এ বাণী দেন।

তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী মহানবীর (সা.) দুনিয়াতে আগমণের আনন্দের দিন। এ দিন মুসলমানরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথ দেখিয়েছেন। সৃষ্টির সেরা মানব বিশ্বনবী (সা.)-এর আবির্ভাব সমগ্র মানবজাতির জন্য রহমত ও আল্লাহর সবচেয়ে বড় উপহার।

তিনি উল্লেখ করেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব মানব ইতিহাসে আলোকিত বিস্ময়। তার আগমণে মানবজাতি অন্ধকার, অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের যুগ থেকে মুক্তির পথ খুঁজে পায়। তাই তিনি মানবতার মুক্তির দিশারী হয়ে উঠেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, রাসুলের (সা.) দেখানো পথেই মানুষ ন্যায়, সততা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, ধৈর্য ও সৃষ্টিকর্তার প্রতি গভীর বিশ্বাসের মাধ্যমে সঠিক পথে চলতে পারে। তিনি নিজের জীবনে কোরআনের বাণী প্রতিষ্ঠা করে তওহিদের মহৎ দায়িত্ব পালন করেছেন এবং আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবসমাজকে মুক্ত করেছেন।

তারেক রহমান বলেন, সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, দয়া, ক্ষমাশীলতা, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা—এসব ক্ষেত্রে মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।

বাণীতে তিনি প্রার্থনা করেন, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা যেন সবার জীবনে প্রতিফলিত হয়। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তারেক   রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close