বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ডিম-পেঁয়াজ-কাঁচামরিচ আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ AM

দেশের বাজারে ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন পদক্ষেপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন বাণিজ্যসচিবকে চিঠি দিয়ে এ প্রস্তাব পাঠায়।

প্রস্তাব অনুযায়ী, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি শুল্ক–কর ছাড় দেওয়া হবে। বর্তমানে বাজারে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে গড়ে ১৪০ টাকায়, যদিও কিছুদিন আগে দাম ১৫০ টাকা ছাড়িয়েছিল।

এছাড়া, পেঁয়াজের দাম কেজিপ্রতি ৯০ টাকা ছাড়ালে একইভাবে আমদানির অনুমতি ও শুল্ক–কর ছাড়ের সুপারিশ করেছে কমিশন। বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে প্রায় ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আমদানি উন্মুক্ত করায় পূর্বে পেঁয়াজের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে।

কাঁচামরিচের বাজারদরও বর্তমানে বেশ চড়া। রাজধানীতে কেজিপ্রতি ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। এ অবস্থায় ট্যারিফ কমিশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাঁচামরিচ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে। একই সঙ্গে শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্য ধরে শুল্ক আরোপের সুপারিশও জানানো হয়েছে।

সবজির বাজার স্থিতিশীল রাখার বিষয়ে কমিশন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিশেষ ব্যবস্থা নিতে বলেছে। সংস্থাটির মতে, উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত সরবরাহ শৃঙ্খল নিবিড়ভাবে তদারকি করা হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ সম্ভব হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পেঁয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close