প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিসিক শিল্প এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন মানব চৌধুরী, তার স্ত্রী বাচা এবং তাদের তিন সন্তান মৌরি, মুন্নি ও তিন্নি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর অবস্থা সবচেয়ে গুরুতর। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী বাচার শরীরের ৪৫ শতাংশ, সন্তান মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং তিন্নির শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে