সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবিতে পল্টন মোড় অবরোধ করা হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড়ে যান। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে। এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপা গাছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।”

এদিন এই অবরোধ কর্মসূচির ফলে পল্টলে আজ বেশ যানজট লক্ষ্য করা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস







আরও সংবাদ   বিষয়:  জাপা   পল্টন   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close