শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ওয়াদা-এর আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিডিএস ক্লাবের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসি কান্ত হাজং।

ওয়াদা সংস্থার চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কে এম কুদরত ই খুদা ও বিসিক শিল্পনগরীর উপ-পরিচালক রাশেদুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন শিল্পী, ব্লাস্টের বিভাগীয় কো-অর্ডিনেটর শাহিদা তালুকদার, বরিশাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভানেত্রী জোস্না বেগম, উইমেন্স চেম্বার অব কমার্স বরিশালের সভাপতি বিলকিস আহমেদ লিলি এবং ওয়াদা সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. আল-আমীন সরদার।

কর্মশালায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার পেছনে শিশুখাদ্য শিল্পের আগ্রাসী বিপণন এবং মাতৃদুগ্ধপানের উপযুক্ত পরিবেশের অভাব একটি বড় বাধা। তাই সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করলে তা শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  বরিশাল   মাতৃদুগ্ধ   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close