মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৭:৪৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল। 

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে অবস্থিত প্রেসিডেন্সিয়াল অফিসে পরিচয়পত্র পেশ করেন তিনি।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন, যা প্রেসিডেন্ট আন্তরিকভাবে গ্রহণ করেন।

রাষ্ট্রদূত শাতিল উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও, কোরিয়ার রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট লি জে মিয়ং রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্টকে একটি পারস্পরিক সুবিধাজনক সময়ে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল এবং তার সহধর্মিণী কাজী সায়মা হক উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়া   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close