প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ AM

অভিযানে জব্দ ভারতীয় অবৈধ পণ্য
চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযানে অবৈধ মালামাল জব্দ ও জরিমানা করেছে।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান পালিয়ে যায়। তার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা ২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
টাস্ক ফোর্সে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন বি জি বি শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এস আই জয়নাল আবেদিনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, পলাতক জিয়াউরের নামে মামলা দায়ের করা হয়েছে। সেই সময় ভ্রাম্যমাণ আদালতের আইনে জনসম্মুখে ধূমপান ও নানাবিধ অপরাধে একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়। এছাড়া সড়ক ও পরিবহন আইনে একজন মোটরসাইকেল চালক এবং ভোক্তা অধিকার আইনে একজন দোকানীকে জরিমানা করা হয়।
জনাব তানভীর হোসাইন বলেন, সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে সকলের প্রচেষ্টা প্রয়োজন। আমাদের অভিযান চলমান থাকবে। অপরাধী যে ব্যক্তি হোক, ছাড় দেওয়া হবে না। আমাদেরকে অপরাধীর তথ্য জানালে অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হবে।