সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলো মোজো সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৮:২০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন মোজো সাংবাদিকরা বয়কট করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টায় ডাকসু ভবনের সামনে হাইকোর্টের আদেশ অনুযায়ী নির্বাচন স্থগিতের বিষয়ে সংবাদ সম্মেলন করেন উমামা। মোজো সাংবাদিকরা সেই সংবাদ সম্মেলনে অংশ নেননি।

এর আগে ২৯ আগস্ট, উমামা সামাজিক মাধ্যমে মোজো সাংবাদিকদের নিয়ে হেয়পতিপূর্ণ মন্তব্য করেছিলেন। প্রতিবাদ জানিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) তার বক্তব্য প্রত্যাহারের দাবি করেছিল।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, “উমামার নেতিবাচক মন্তব্যে ডিজিটাল মাল্টিমিডিয়া সাংবাদিকরা মর্মাহত হয়েছেন। আমরা তাঁর কাছে ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার দাবি করছি। তা না হলে ভবিষ্যতেও তাঁর অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বয়কট করা হবে।”

এমআরএ সাধারণ সম্পাদক আরও জানান, সাংবাদিকদের পেশাগত সম্মান ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা সকলের জন্য গুরুত্বপূর্ণ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  উমামা   ফাতেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close