বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের খাওয়ালেন ছাত্রদল নেতা তারিক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৮:১২ PM
তারিক বলেন, আমাদের নেতাকর্মীদের নিয়ে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি।

তারিক বলেন, আমাদের নেতাকর্মীদের নিয়ে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭০জন এতিমের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের জন্য এই খাবারের আয়োজন করেন তিনি। এসময় ছাত্রদল নেতা তারিক নিজেও তার সতীর্থ-সহকর্মীদের নিয়ে এতিমদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। 

এছাড়াও এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় ছাত্রদল নেতা তারিক বলেন, “৪৭ বছরের পথচলা বিএনপির জন্য পুষ্পশোভিত ছিল না। প্রথম দফায় স্বৈরাচার এরশাদের শাসনামলে ৯ বছরের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, পরবর্তীতে ২ বছরের ১/১১-এ তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ গত দেড় দশক ধরে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অত্যাচার-নির্যাতন, হামলা, মামলা, গুম-খুনের স্টিমরোলার চলেছে বিএনপির ওপর। এরপরও বীরদর্পে রাজপথে টিকে আছে জনগণের সবচেয়ে প্রিয় দলটি। বিগত ফ্যাসিবাদের দুঃশাসনে যে কাঠামো নির্মাণ করা হয়েছিল সেটি সমূলে উপড়ে ফেলে একটি পরমতসহিষ্ণু, শান্তিময় এবং মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য।”

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের অনেক ভালোবাসতেন। তাই তার হাতেগড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমাদের নেতাকর্মীদের নিয়ে তাদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি।”

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, জুল হোসেন, সদস্য সাব্বির হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিম, সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, বিজয় একাত্তর হলের সদস্য আয়াজুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ঢাবি ছাত্রদল কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস, রাকিব হোসেন।

আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রতিষ্ঠাবার্ষিকী   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close