বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বেরোবির সেই আওয়ামীপন্থী শিক্ষককে অব্যাহতির দাবি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ২:১২ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মীর তামান্না সিদ্দিকাকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা থেকে বিরত রাখতে আবেদন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় সদস্য ছিলেন তিনি।

গতকাল রোববার (৩১ আগস্ট) বিভাগটির শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা ও একাডেমিক ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়ে এ আবেদন দাখিল করেন। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান।

আবেদনে বলা হয়, পূর্বে এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্র উপদেষ্টা ও রেজিস্ট্রার বরাবর বেশ কয়েকটি অভিযোগ করলে উল্টো তাদের উপর চাপ ও হুমকি আসতে থাকে। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, প্রায় ৪ মাস আগে তাদের বিভাগের সেশনজট সমস্যা নিয়ে তারা কয়েকজন শিক্ষার্থী মিলে একটি অভিযোগপত্র রেজিস্ট্রার এবং ছাত্র-উপদেষ্টা নিকট জমা দেন । কিন্তু সেই অভিযোগপত্র প্রশাসন থেকে ফাঁস হয়ে তৎকালীন বিভাগীয় প্রধান মীর তামান্না সিদ্দিকার হাতে পৌঁছে যায়। এছাড়াও, ইচ্ছাকৃতভাবে প্রায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০ জনকে ৩.০০-এর নিচে গ্রেড দিয়েছেন এবং অনেককেই ফেল করিয়েছেন তিনি।

এরপর থেকে তিনি অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি দেয়া, রেজাল্ট খারাপ করে দেওয়া, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করার হুমকি দিয়ে আসছেন। বিষয়টি তারা উপাচার্য কে জানালে তিনি বিষয়টি সমাধান করবেন বলে জানান।

উপাচার্য মৌখিকভাবে প্রতিশ্রুতি দেন, এ শিক্ষক অভিযোগকারী শিক্ষার্থীদের ব্যাচে আর কোনো দায়িত্বে (পরীক্ষা পরিদর্শক, কোর্স টিচার, সেকেন্ড এক্সামিনার ইত্যাদি) থাকবেন না।
তার এই আশ্বাসের কয়েকমাস পর এখন নতুন করে আবার ওই শিক্ষককে বিভিন্ন দায়িত্ব প্রদান করায় আবারো শিক্ষা জীবন নিয়ে হুমকির মুখে ওই ব্যাচের শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মীর তামান্না সিদ্দিকা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি আওয়ামী আমলে প্রক্টর ও মেয়েদের একমাত্র হল ফেলানী হলের (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) প্রভোস্টের দায়িত্বেও ছিলেন।

নাম প্রকাশে না করার শর্তে বিভাগটির এক শিক্ষার্থী বলেন, অভিযোগ দিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছি। এপ্রিলে অভিযোগ করি সেই অভিযোগ ফাঁস হয়ে যায়। এতে বিভাগের শিক্ষক তামান্না ম্যাম আমাদের ওপর আরও চড়াও হন। এখন আমরা সবাই নিরাপত্তাহীনতায় আছি।

এ ব্যাপারে প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অভিযোগ ফাঁস হওয়ার পর ছাত্র উপদেষ্টা দপ্তর থেকে সেই কর্মকর্তাকে আমরা বদলি করি। আমরা ব্যবস্থা নিচ্ছি। গতকাল যে আবেদন এসেছে সেটি আমরা দেখব। সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে।


স্বদেশ প্রতিদিন/ শাহো


আরও সংবাদ   বিষয়:  বেরোবি   আওয়ামী লীগ   শিক্ষক   অব্যাহতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close