সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ AM

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শামস শামীম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.জসীম উদ্দিন।

রোববার (৩১আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়।

সুষ্ঠুভাবে  ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন  ফলাফল ঘোষণা করেন। ‎নির্বাচনে ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন 'দৈনিক কালেরকন্ঠ'র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম ও 'দৈনিক আমার দেশ' পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 
‎
নির্বাচন চলাকানীন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন  সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এদিকে ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পেরে আনন্দিত। ‎

‎সভাপতি নির্বাচিত হওয়ার পর শামস শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এটি শুধু আমার নয়, সুনামগঞ্জের সকল সাংবাদিকের জয়। আমি চেষ্টা করব রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে।”
 ‎
‎রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বের প্রতি সহকর্মীদের প্রত্যাশা, নবাগত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ‎সুনামগঞ্জ   রিপোর্টার্স   ইউনিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close