বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেশে চিকিৎসকের ঘাটতি পূরণে আরো দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো কিছু দিতে। এখন ১০ হাজার এমবিবিএস চিকিৎসকের ঘাটতি রয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, এটির নিয়োগ ইতিহাসের সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।”

তিনি বলেন, “উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হবে তিন হাজার নিয়োগের মাধ্যমে।”

সরকারের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দায়িত্ব গ্রহণ করার পর বুঝেছি, সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। সব অংশগ্রহণ প্রয়োজন। সরকার চেষ্টা করে যাচ্ছে।”

পদোন্নতির প্রসঙ্গ টেনে অধ্যাপক ডা. আবু জাফর বলেন, “মেডিকেলের শিক্ষক ঘাটতির সমস্যা সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  জনপ্রশাসন মন্ত্রণালয়   চিকিৎসক   নিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close